ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

দাবি না মানা পর্যন্ত মরদেহ নেব না’— নেপালে নিহতদের পরিবারের ঘোষণা

নেপালে সাম্প্রতিক জেন জি আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের মরদেহ গ্রহণ করবে না।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেয় তারা। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

এদিকে আন্দোলন ও সহিংস বিক্ষোভে নিহতদের স্বজন ও আহতদের পক্ষ থেকে ইতোমধ্যেই একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। রোববার তারা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারি বাসভবন বালুওয়াটারের সামনে জড়ো হয়ে জানান, প্রধানমন্ত্রী সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার অপেক্ষায় আছেন তারা।

কমল সুবেদী নামে নিহত এক তরুণের স্বজন বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মৌখিকভাবে সমঝোতা হয়েছে। তবে রোববার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল।

পরিবারগুলোর দাবির মধ্যে রয়েছে— ৮ ও ৯ সেপ্টেম্বরের বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করতে হবে এবং শেষকৃত্যের মিছিল রিং রোড প্রদক্ষিণ করবে।

একইসঙ্গে নিহতদের পরিবারকে শুধু তাৎক্ষণিক আর্থিক সহায়তাই নয়, সচিব পর্যায়ের সমপরিমাণ পেনশন সুবিধাও দিতে হবে বলেও দাবি করেছেন তারা।

নেপালের সংবাদমাধ্যম বলছে, প্রধানমন্ত্রী কার্কি দায়িত্ব গ্রহণের পর নিহত প্রত্যেককে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছিলেন। তবে পরিবারগুলোর দাবি, নিহতদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতির জন্য আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

দাবি না মানা পর্যন্ত মরদেহ নেব না’— নেপালে নিহতদের পরিবারের ঘোষণা

আপডেট সময় ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫