সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির আয়োজনে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : ফখরুল

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, দেশের বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের ইহধাম ত্যাগে সংগীতজগতে এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের কিংবদন্তিতুল্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন বাউল গানের মূর্ছনায় সংগীতপ্রিয় মানুষদের আপ্লুত করেছেন। তার কণ্ঠে গাওয়া গানগুলি সংগীতপ্রিয় মানুষদের দীর্ঘকাল মুগ্ধ করবে।

লালনগীতি ছাড়াও শিল্পী জীবনে প্রয়াত ফরিদা পারভীন নানামাত্রিক গান গেয়ে অগণিত মানুষের ভালবাসা লাভ করেছেন বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তার মৃত্যুতে লোকসংগীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।

ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান ফখরুল। শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ফরিদা পারভীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : ফখরুল

আপডেট সময় ০১:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫