সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু

গায়ে হলুদের শেষ মুহূর্ত। ঘুমানোর প্রস্তুতি সবার। রাত পোহালেই শেরওয়ানি গায়ে দিয়ে যাবেন কনের বাড়ি। সব কিছুই এখন বিষাদে রূপ নিল।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গায়ে হলুদের আসরে অসুস্থ হয়ে পড়েন রনি মিজির (২১) নামে বর। ওই রাতেই তার মৃত্যু হয়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী নাঈমা আক্তার  বলেন, রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন রনি। তার নাকে-মুখে রক্ত বের হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মহামায়া বাজার এলাকায় গেলে তার মৃত্যু হয়।

পারিবার সূত্রে জানা যায়, তিন ভাই-বোনের মধ্য রনি ছিলেন সবার ছোট। পাশের উপজেলা শাহরাস্তির এক কনের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল তার। প্রথমে পরিবার রাজি না থাকলেও পরে সম্মতি নিয়ে আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিয়ের সিদ্ধান্ত হয়।

এদিকে বরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন কনে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুমার নামাজের পর জানাজায় ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য নজরুল ইসলামসহ গ্রামবাসী অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫