সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

কারাবন্দি বিএনপি মহাসচিবের বাসায় রাজনৈতিক নেতারা

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগমকে সহমর্মিতা জানাতে তার বাসায় গিয়েছেন গণতন্ত্র মঞ্চ ও ২০ দলীয় জোটের নেতারা। রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপি মহাসচিবের বাসায় যান তারা।

রোববার বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় প্রথমে যান গণতন্ত্র মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্য সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

তারা যখন মির্জা ফখরুলের বাসায় অবস্থান করছিলেন তখনই জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ সেখানে যান।

এ সময় রাজনৈতিক দলের নেতারা বিএনপি মহাসচিবের সহধর্মিণীসহ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর মধ্যরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে তাকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে তার জামিনের জন্য কয়েক দফা আবেদন করা হলেও আদালত নামঞ্জুর করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

কারাবন্দি বিএনপি মহাসচিবের বাসায় রাজনৈতিক নেতারা

আপডেট সময় ০৭:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২