ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের করুন মৃত্যু অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়ে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
জানা গেছে, ওইদিন রাত ২টার দিকে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন ওসি মোজাফফর। কার্ডে লেখা ছিল— “শুভকামনা ২১, ১৭, ০৮”। এই তিনটি নম্বর ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর।

পোস্টটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনেও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে ওসি মোজাফফর দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করে উদ্দেশ্যমূলকভাবে ওই পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের করুন মৃত্যু

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

আপডেট সময় ০১:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫