সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আ.লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি

আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে মঞ্চ ২৪।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় বক্তব্য রাখেন, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ১৪ দল একটি অপশক্তির নাম। এ দেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে স্বৈরাচারী জননীকে বৈধতা দিয়েছিল এই আওয়ামী জোট।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক কাঠামো তৈরি করে সুশাসনের পরিবর্তে স্বৈরাচার, গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল ১৪ দলীয় জোট।

জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনআন্দোলনের বিরুদ্ধে গিয়ে ভারতপন্থি রাজনীতি আর কখনও চলতে পারবে না। বিদেশের কোনো শক্তির অ্যাজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ সময় আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় মঞ্চ ২৪।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

আ.লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি

আপডেট সময় ০৬:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫