সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জানা গেছে, বিএনপি নেতা মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তাদের থেকে তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার খুঁটিনাটি সম্পর্কে উপস্থিত চিকিৎসকদের কাছ থেকেও জানতে চান তিনি।

এরপর নুরের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। এসময় তিনি বলেন, নুর খুব সাহসী তরুণ নেতা। তার ওপর নৃশংস হামলা হয়েছে কিন্তু আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে আছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি আবার আগের মতো শক্ত হয়ে দাঁড়াবেন।

এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে।

উল্লেখ্য, ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

আপডেট সময় ০১:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫