ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় জাতীয় পতাকা টানাতে গিয়ে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মসজিদের ছাদে জাতীয় পতাকা টানাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন তার বাবা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবকের নাম সাফি (৩৫)। আহত ব্যক্তি হলেন তার বাবা মোফাজ্জল হোসেন (৬৫)। মোফাজ্জল দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন। ওই মসজিদের পাশেই বাবা-ছেলের বাড়ি।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে পতাকা টানাতে যান মোফাজ্জল। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এসময় বাবাকে বাঁচাতে যান সাফি। তখন সাফিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মোফাজ্জলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বগুড়ায় জাতীয় পতাকা টানাতে গিয়ে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

আপডেট সময় ১০:০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২