সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আগামী নির্বাচন আ.লীগ সরকারের মতো পাতানো হবে না : ড. ফরিদুজ্জামান

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সব দল থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। যাতে কোনো দলে আওয়ামী লীগের কেউ অনুপ্রবেশ করতে না পারে। আগামী নির্বাচন বিগত আওয়ামী লীগ সরকারের মতো পাতানো হবে না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল-২ আসনে দিনব্যাপী গণসংযোগকালে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন যুবদল অফিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ২০১৮ সালে আমি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি। এবার জনগণ সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন। আগামী সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ। ২০১৮ সালের মতো এবারের সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আমি ধানের শীষের মনোনয়ন পেলে তুলারামপুর ইউনিয়ন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব।

ড. ফরহাদ আরও বলেন, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। এ ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ কিবরিয়া প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

আগামী নির্বাচন আ.লীগ সরকারের মতো পাতানো হবে না : ড. ফরিদুজ্জামান

আপডেট সময় ০৭:৩৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫