সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

নুরের ওপর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিলেন ইশরাক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের কেবিনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ, দলের কয়েকজন নেতা। নুরের চেহারায় সেটা স্পষ্টভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত কয়জনকে জবাবদিহির মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি। নিঃসন্দেহে নুরকে হত্যা করার জন্যই এই আক্রমণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নুরকে সরকারি উদ্যোগে অতিসত্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও লেখেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই। কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নুরের কিছু হলে সরকারের পিঠের চামড়া থাকবে না।’
উল্লেখ্য, গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে গুরুতর আহত হন নুরুল হক নুর। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার একটু উন্নতি হলে গত ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

নুরের ওপর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিলেন ইশরাক

আপডেট সময় ১২:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫