সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আপনারা যদি নির্বাচনে না আসেন কিছু যাবে আসবে না : বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। জনগণ একটি সঠিক নির্বাচনের জন্য অপেক্ষমাণ আছে। আপনারা যদি নির্বাচনে না আসেন কিছু যাবে আসবে না। নির্বাচন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে হবে। আপনারা যদি না আসেন, আপনারা না হারালেও, হারানোর পর্যায়ে চলে যাবেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে নেত্রকোণা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, আজকে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলো। একটা রোডম্যাপের ঘোষণা হয়েছে, সরকার প্রস্তুতি নিচ্ছে, সেই মুহূর্তে কিছু মানুষ চেষ্টা করছে বিভিন্ন অজুহাত বানাতে। চেষ্টা করছে যাতে করে নির্বাচন পেছানো যায় অথবা নির্বাচন না করা যায়। আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যারা এই কুকর্মের সাথে লিপ্ত, আপনারা যদি এটা করেন বাংলাদেশের জনগণ কিন্তু এটা মানবে না। আমি সরকারের প্রতি আহ্বান করবো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন বিভিন্নভাবে বিশৃঙ্খল অবস্থায় যাচ্ছে, সেটা দেখার জন্য।

তিনি বলেন, আমি যেখানেই যাই, আমাকে একটা কথা বলা হয়- আমি নাকি অত্যন্ত নির্যাতিত। তখন আমি বলি- আমি নির্যাতিত ঠিক আছে। কিন্তু আমাদের থেকেও অনেক বেশি নির্যাতিত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং উনার পরিবার। উনার যে নেতৃত্ব সেটা সীমাহীন। উনি কোনো কারণ ছাড়া মিথ্যা মামলায় আট বছর কারাবাস করেছেন। উনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, নির্যাতন-নিপীড়নের কারণে শাহাদাত বরণ করেছেন। উনার বড় ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি আমাদের এই দলের হাল ধরে আছেন। তিনি প্রবাসে নির্বাসিত অবস্থায় আছেন প্রায় ১৮ বছর হল। আমাদের নেত্রীকে উনার নিজের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল। উনার চেয়ে নির্যাতিত কেউ কি আমাদের দেশে আছে? আমরা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করি।

লুৎফুজ্জামান বাবর বলেন, আজকে আমাদের নেত্রকোণা জেলার সম্মেলন। এই সম্মেলনে আপনারা এমন ব্যক্তিত্বকে নির্বাচিত করবেন যিনি ত্যাগী এবং পরিশ্রমী, দলের নিবেদিত প্রাণ এবং যিনি দলের জন্য ভবিষ্যতে আমাদের দলের জন্য কর্ম দিতে পারবেন। যিনি পরীক্ষিত এমন লোককেই আপনারা নির্বাচিত করবেন বলে আমি আশা করি।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

সম্মেলনে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সঞ্চালনা করেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, আরিফা জেসমিন নাহিন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, সহধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অধ্যক্ষ রাবেয়া আলী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

আপনারা যদি নির্বাচনে না আসেন কিছু যাবে আসবে না : বাবর

আপডেট সময় ০৮:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫