সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদ জানিয়েছে। এরই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদ শনিবার (৩০ আগস্ট) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকেই রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে। তবে কার্যালয়ের জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মীকে দেখা যায়নি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল আটটা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করবেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের।

রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানান, ডাক্তাররা বলেছেন নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে আইসিউতে নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

আপডেট সময় ০১:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫