সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণসহ চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। তিনি বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি।

বৃহস্পতিবার(২৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, বুয়েটসহ ইঞ্জিনিয়ারিং বিশ্বিবদ্যালয়গুলোতে দেশের সেরা মেধাবীরা পড়াশোনা করে। তাদের পেশাগত মর্যাদা নিয়ে যে জটিলতা সেটা একদিনে তৈরি হয় নাই বরং বহুদিনের নীতি বিশৃঙ্খলা ও উদাসীনতা এই সমস্যা তৈরি করেছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং সংশ্লিষ্টরা সচেতন হলে এই সমস্যার সমাধান আলোচনার টেবিলেই হতে পারতো। ইসলামী আন্দোলন মনে করে, এখনও সময় আছে। আলোচনার টেবিলেই এর সমাধান করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব, বুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে জড়ো হওয়া যেমন বাঞ্ছনীয় না তেমনি প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে এমন নির্মম পুলিশি হামলাও গ্রহণযোগ্য না। পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে তা আমাদের ফ্যাসিবাদের কথা মনে করিয়েছে। দেশের সেরা মেধাবীদের সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, প্রকৌশলে যারা ডিপ্লোমা করছেন এবং বিএসসি পড়ছেন তাদের পড়াশোনার বিস্তৃতি, দক্ষতা বিবেচনা করে সবার জন্য সম্মানজনক ব্যবস্থা করতে হবে দ্রুতই। আমরা আমাদের আর কোন শিক্ষার্থীকে রাস্তায় আন্দোলনরত দেখতে চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করুক, গবেষণা করুক। তাদের লাঠিপেটা হতে দেখলে জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি

আপডেট সময় ১২:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫