ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে

ষড়যন্ত্র আর প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, প্রযুক্তিসহ সবক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবুও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে পাকিস্তানি হানাদার বাহিনী, দেশীয় রাজাকার, আলবদর ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তবে যে লক্ষ্য নিয়ে ষড়যন্ত্রকারীরা বুদ্ধিজীবীদের হত্যা করে, তাদের সে লক্ষ্য পূরণ হয়নি।

শারফুদ্দিন আহমেদ বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে অবশ্যই শক্তিশালী করতে সবাইকে কাজ করে যেতে হবে। কারণ বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। সকালের কর্মসূচির মধ্যে ছিল ৬টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাচ ধারণ, সাড়ে ৭টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও ৯টায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন।

Tag :

One thought on “ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে”

  1. Pingback: buy viagra 25mg

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে

আপডেট সময় ১১:১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২