সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বলার কারণ জানালেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, তার ব্যবহৃত ‘ফকিন্নির বাচ্চা’ শব্দগুচ্ছ আসলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নয়, বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে। তার ভাষায়, ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে, কেউ গরিব, বরং চিন্তাভাবনায় নীচু মানসিকতার বহিঃপ্রকাশ।

তিনি অভিযোগ করে বলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা রাজনৈতিক বক্তব্যে যে ভাষা ব্যবহার করছেন, তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও দাবি করেন, ওরা যে ভাষায় স্লোগান দেয় বা প্রতিপক্ষকে আক্রমণ করে, সেটি বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। আমি যখন বলেছি ‘ফকিন্নির বাচ্চা’, তখন পোস্টে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায় আমি কাকে ইঙ্গিত করেছি।

এর আগে গত রোববার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ বলে মন্তব্য করেন। তার ওই বক্তব্যের জবাবে সোমবার (২৫ আগস্ট) রুমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি হাসনাতের ছাত্রলীগ-সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশটও প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বলার কারণ জানালেন রুমিন ফারহানা

আপডেট সময় ০১:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫