সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্র সমাজ রুখে দেবে : আ স ম রব

রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তবে সংগ্রামী ছাত্র সমাজ যে কোনো চক্রান্ত রুখে দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শুক্রবার (২২ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্র সমাজকে আরও সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্নকে ব্যর্থ করে দিতে পারে।

আবদুর রব বলেন, বর্তমান প্রেক্ষাপটে যখন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বেড়েই চলেছে, তখন বৈষম্যহীন, সার্বজনীন ও গণমুখী শিক্ষা জাতির মুক্তি ও ক্ষমতায়নের চাবিকাঠি। এ ধরনের শিক্ষা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সমালোচনামূলক চিন্তা গড়ে তুলবে। তাই ফ্যাসিবাদী শাসন কাঠামোর পরিবর্তে অংশীদারিত্বভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা নিতে হবে। ছাত্র সমাজের উদ্দেশে তিনি আরও বলেন, আসুন, আমরা একযোগে শপথ নেই- শিক্ষা হবে গণমুখী, বৈষম্যহীন এবং জাতির অগ্রগতির বাহক।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণমুখী শিক্ষা কেবল চাকরির সুযোগের জন্য নয়; এটি মানবিকতা, ন্যায়বোধ, বিজ্ঞানমনস্কতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশেও ভূমিকা রাখবে।

জেএসডির স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন, ছাত্রসমাজের ঐক্য ও সংগ্রামী আন্দোলনের মধ্য দিয়েই এমন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব যা দেশের সমৃদ্ধি ও ন্যায়সঙ্গত সমাজ গঠনের ভিত্তি হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তানজিদুর রহমান পিয়াস। সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রাফিনের সঞ্চালনায় বক্তব্য দেন গাজীপুর মহানগরের প্রতিনিধি রাকিবুল ইসলাম শান্ত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাবিলা সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেবিন আক্তার সুজানা প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে মোসলেহ উদ্দিন বিজয়কে সভাপতি, নাবিলা সুলতানাকে সাধারণ, মোহাম্মদ শাহরিয়ার আলম সৌখিন, জেবিন আকতার, শুভ্র দেবনাথ শুভ, তামিম চৌধুরী, নাহিদ হাসান রিমনকে সহ-সভাপতি, জাহিদ হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক, আসিফুল ইসলাম রিয়াজকে সাংগঠনিক সম্পাদক, ইমতিয়াজ আহমেদ সিয়ামকে দপ্তর সম্পাদক, সাইফ তাসলিম চৌধুরীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিনহাজুল ইসলাম রাজুকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত করে ( ২০২৫-২০২৬) মেয়াদে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্র সমাজ রুখে দেবে : আ স ম রব

আপডেট সময় ০৫:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫