সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন
রংপুরে আখতার হোসেন

আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন, সেসব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, গণপরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচার দৃশ্যমানের জন্য কাজ করছি। একইসঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে, সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারাদেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সঙ্গে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারব।

এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য সরকার যে সময়সীমা দিয়েছে, সে সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠপর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে, তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার আখতার হোসেন তার নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের কাউনিয়া উপজেলার চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছার দেউতিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় এনসিপির রংপুর মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

রংপুরে আখতার হোসেন

আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন

আপডেট সময় ০৯:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫