সংবাদ শিরোনাম ::
আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর গরম কমার সুখবর দিল আবহাওয়া অফিস কসবায় ইটবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ২, আহত ৫ বীরপুশিয়া শহীদ একাডেমিক স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৪ হাজার গাছের চারা বিতরণ ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাটের অভিযোগ, বন্ধ দুর্নীতির তদন্ত জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ

ইয়ামালের সঙ্গে এবার আর্জেন্টাইন র‍্যাপারের প্রেমের গুঞ্জন

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

কিছুদিন আগেই ইয়ামালের সঙ্গে মডেল ফাতি ভাসকেজের প্রেমের গুঞ্জন উঠেছিলো। যিনি আবার ইয়ামালের চেয়ে বয়সে ১৩ বছরের বড়। এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছিলেন দুজনই। তবে এবার শোনা যাচ্ছে, ভাসকেজের সঙ্গে বিচ্ছেদ হয়ে নতুন প্রেম মজেছেন এই বার্সা তারকা।

বয়স ১৮ হওয়ার আগেই বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে একাধিক তরুণীর সম্পর্কের গুঞ্জন তৈরি হয়। প্রতিবারই উভয়পক্ষ সেসব খবর উড়িয়ে দেয়। তবে ১৮ বছর পূর্ণ হওয়ার দিন থেকে চলছে নতুন আলোচনা। ইয়ামালের জন্মদিনের দিন থেকেই নাকি আর্জেন্টাইন এক র‌্যাপারের সঙ্গে অন্যরকম সম্পর্ক দেখা যাচ্ছে তার।

ইয়ামালের সঙ্গে নতুন করে আলোচনায় আসা আর্জেন্টাইন র‌্যাপারের নাম নিকি নিকোল। তাকে স্প্যানিশ ফরোয়ার্ডের জন্মদিনের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল। তবে দু’জনের দেখা-সাক্ষাতের ইতি ঘটেনি সেখানে। পরবর্তীতে দু’জন একসঙ্গে বিচ ক্লাবে রাত্রিযাপন করেছেন বলে স্প্যানিশ গণমাধ্যমে উঠে এসেছে।

স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস বিশ্বস্ত সূত্রের বরাতে দু’জনের একসঙ্গে সমুদ্রের তীরবর্তী রিসোর্টে রাত্রিযাপনের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যম টিকটকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘লামিনে ইয়ামাল ও নিকি নিকোলের মাঝে কিছু চলছে!’ এর সঙ্গে জাভি হোয়োস যোগ করেন, ‘খুবই নির্ভরযোগ্য এক তরুণী, যিনি কখনোই ভুল তথ্য দেন না।’

এর আগে ইয়ামালের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তাদের দুইজনের মাঝে স্বাভাবিক আচরণই ছিল বলে উল্লেখ করেন জাভি। তবে তাদের পরস্পর রসিকতা করার দৃশ্যও নাকি নজর কেড়েছিল। গত ২৪শে জুলাই ইয়ামাল-নিকোলকে ফের বিচ ক্লাবে দেখা গেছে জানিয়ে স্প্যানিশ সাংবাদিক লেখেন, দু’জন একসঙ্গে বিচ ক্লাবে গেছেন এবং নিশ্চিতভাবে তারা চুমুও খেয়েছেন।

সেদিন ভোর ৪টার দিকে তারা একসঙ্গে সেই স্থান ত্যাগ করেন বলে জানিয়েছেন জাভি। এসব দৃশ্যমান ঘটনার বাইরেও দু’জনের মাঝে প্রেমের সম্পর্ক চলছে বলে নিশ্চয়তা দিচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে বরাবরের মতো ইয়ামালের দিক থেকে কোনো মন্তব্য আসেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর

ইয়ামালের সঙ্গে এবার আর্জেন্টাইন র‍্যাপারের প্রেমের গুঞ্জন

আপডেট সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫