সংবাদ শিরোনাম ::
আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর গরম কমার সুখবর দিল আবহাওয়া অফিস কসবায় ইটবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ২, আহত ৫ বীরপুশিয়া শহীদ একাডেমিক স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৪ হাজার গাছের চারা বিতরণ ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাটের অভিযোগ, বন্ধ দুর্নীতির তদন্ত জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ

পাকিস্তানি ক্রিকেট এজেন্টকে নিষিদ্ধ করল ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

নাসিম শাহ, মিসবাহ উল হক ও সাঈদ আজমলের মতো ক্রিকেটারের এজেন্ট হিসেবে কাজ করেছেন মোঘিস আহমেদ। পাকিস্তানের এই এজেন্টকে এবার নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মোঘিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ইসিবি। মূলত কাউন্টির এক কোচকে প্রস্তাব দিয়েছিলেন তার এক ক্লায়েন্টকে দলে নিলে কমিশন দেয়ার। কাউন্টি ক্রিকেটে ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়ায় এভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করায় শাস্তি পেলেন মোঘিস।

ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মালিক মোঘিস। তিনি অনেক পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গেই কাজ করেছেন। ফলে ক্রিকেটের অনেক জায়গায় তার পরিচিতি আছে। আর সেসব কাজে লাগিয়েই ক্রিকেটারদের বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করেন তিনি।

কাউন্টি ক্রিকেটে একটি দলের কোচকে বাড়তি সুবিধার বিনিময়ে তার পরিচিত এক ক্রিকেটারকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মোঘিস। সেই কোচ এমন প্রস্তাবের কথা সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন ইসিবিকে। আর তদন্তে সেটার প্রমাণও পায় বোর্ড।

ফলে দুর্নীতি-বিরোধী নীতি ভঙ্গের দায়ে তাকে আগামী পাঁচ বছরের জন্য ক্রিকেট-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ইসিবি। ৫ বছরের এই নিষেধাজ্ঞার মধ্যে ৩০ মাস স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ প্রথম ৩০ মাস যদি তিনি আর কোনো অপরাধে না জড়ান তাহলে ৩০ মাস পরই তিনি মুক্তি পেয়ে যাবেন।

ইসিবির ক্রিকেট রেগুলেটরের পরিচালক ক্রিস হাওয়ার্ড বলেন, ‘মোঘিস আহমেদ এক পেশাদার কাউন্টি কোচকে এমন এক দুর্নীতির পরিকল্পনায় যুক্ত করার চেষ্টা করেছেন, যা ইংল্যান্ড-ওয়েলসসহ বিশ্ব ক্রিকেটের সততা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করত। এই দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা প্রমাণ করে, তিনি যে ষড়যন্ত্রে লিপ্ত হতে চেয়েছিলেন তার গুরুত্ব কতটা গুরুতর ছিল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর

পাকিস্তানি ক্রিকেট এজেন্টকে নিষিদ্ধ করল ইংল্যান্ড

আপডেট সময় ০৫:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫