সংবাদ শিরোনাম ::
আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর গরম কমার সুখবর দিল আবহাওয়া অফিস কসবায় ইটবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ২, আহত ৫ বীরপুশিয়া শহীদ একাডেমিক স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৪ হাজার গাছের চারা বিতরণ ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাটের অভিযোগ, বন্ধ দুর্নীতির তদন্ত জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ

এশিয়া কাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট!

গত ২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় এই আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে হবে, সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল। পরে খেলা শুরুর সময় ও কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটিও জানা গেছে।

ঘোষিত সূচিতে দেখা গেছে, বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।

এশিয়া কাপের আগে সবশেষ দুটি সিরিজ জয় টাইগারদের মাঝে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান মনে করেন, এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে এবং এই বিষয়ে তিনি শতভাগ বিশ্বাসী।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে কেউ কিছু বলতে পারেনা, যে ভালো খেলবে সে জিতবে। এক-দুইটা ওভারে কিন্তু গেম চেঞ্জ করা যায়। আমি মনে করছি যে খুব ভালো একটা সম্ভাবনা আছে যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে হারিয়েছি। যদি আমরা প্রোপার ক্রিকেট খেলি তাহলে ইনশা আল্লাহ আমরা ভালো করবো।’

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব কিনা প্রশ্নে আকরাম বলেন, ‘জ্বি, হানড্রেড পারসেন্ট। ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না! হানড্রেড পারসেন্ট (বিশ্বাস) আছে (চ্যাম্পিয়ন হওয়ার), টি-টোয়েন্টিতে আমি মনে করি ওভার কনফিডেন্ট। যদি আমরা প্রোপার ক্রিকেট খেলতে পারি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর

এশিয়া কাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট!

আপডেট সময় ০৮:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫