সংবাদ শিরোনাম ::
আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর গরম কমার সুখবর দিল আবহাওয়া অফিস কসবায় ইটবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ২, আহত ৫ বীরপুশিয়া শহীদ একাডেমিক স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৪ হাজার গাছের চারা বিতরণ ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাটের অভিযোগ, বন্ধ দুর্নীতির তদন্ত জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ

দ্বিতীয় টেস্টেও নেই লাথাম, স্যান্টনারই থাকছেন অধিনায়ক

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ড টেস্ট দলের নিয়মিত অধিনায়ক টম লাথাম কাঁধের চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়াতে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। এই টেস্টেও কিউইদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

বাঁহাতি ওপেনার লাথাম প্রথম টেস্ট থেকেও ছিটকে পড়েছিলেন। এরপর পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যান তিনি। আশা করা হচ্ছিলো, দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন। কিন্তু ম্যাচের আগের দিন ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি লাথাম।

এ বিষয়ে নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার বলেন, সে (লাথাম) কঠোর পরিশ্রম করছিল এবং দ্বিতীয় টেস্ট খেলার দিকে ভালোভাবেই এগোচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে ফিটনেস টেস্টে পাশ করতে পারেনি। সে ভীষণ হতাশ এবং আমরাও তার জন্য দুঃখিত।

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেওয়া মিচেল স্যান্টনার দ্বিতীয় টেস্টেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিউজিল্যান্ডের ৩২তম টেস্ট অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

এদিকে ব্যাটিং ও ফিল্ডিং কভার হিসেবে অকল্যান্ড এসেসের ব্যাটসম্যান বেভন জ্যাকবসকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৩ বছর বয়সী জ্যাকবস জোহানেসবার্গে ক্লাব ক্রিকেট খেলছিলেন। স্বল্প সময়ে বুলাওয়েতে পৌঁছান তিনি।
বাংলাদেশ সময় দুপুর ২টায় বুলাওয়েতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, মামলা লড়ুক : চিফ প্রসিকিউটর

দ্বিতীয় টেস্টেও নেই লাথাম, স্যান্টনারই থাকছেন অধিনায়ক

আপডেট সময় ১১:৪০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫