সংবাদ শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী রাষ্ট্রের টাকায় নিজের ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

নীরব বিএনপি, প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়া

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জামায়াতে ইসলামী ‘হতাশা’ জানালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। এক্ষেত্রে অনেকটা ‘নীরবতার’ কৌশল নিয়েছে দলটি।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জাগো নিউজকে বলেন, ‘আপাতত কোনো প্রতিক্রিয়া নেই। রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন—তারপর চিন্তা করবো কী প্রতিক্রিয়া দেওয়া যায়।’

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মহাসচিবসহ নেতৃবৃন্দ জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান শেষে গুলশানে ফিরে এসেছেন। এখনই কোনো প্রতিক্রিয়া দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন হয়, তা আপনাদের জানানো হবে।

এর আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জামায়াতে ইসলামী ‘হতাশা’ ব্যক্ত করে। সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ।’

তিনি বলেন, ‘ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

নীরব বিএনপি, প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়া

আপডেট সময় ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫