সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠান। গণঅভ্যুত্থানে প্রাণ হারানো যুবদলের ৭৮ শহীদ পরিবারকে এই অনুষ্ঠান থেকে দেওয়া হবে সম্মাননা, উপহার ও আর্থিক অনুদান।

রোববার (৩ আগস্ট) দুপুরে অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, সোমবারের অনুষ্ঠানে কোনো সাংগঠনিক শক্তি প্রদর্শন হবে না। বরং জুলাই শহীদদের সম্মান জানাতেই এই আয়োজন। শহীদ পরিবারের পাশাপাশি এই অনুষ্ঠান থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা জানানো হবে।

যুবদল সভাপতি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে গতিশীল ও বিভিন্ন দেশে প্রবাসীদের সংগঠিত করে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ভূমিকা রাখা যুবদলের ১২ জন প্রবাসী নেতাকে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি যুবদলের ছয়জন নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হবে। জুলাই আন্দোলন চলাকালে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতাদের দেওয়া হবে সম্মাননা।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছয়টি বিশেষ স্থানে ইতোমধ্যে যুবদল গ্রাফিতি অঙ্কন করেছে। সোমবার যুবদলের উদ্যোগে ঢাকা মহানগরীর ১০টি আর্ট স্কুলের প্রায় ১ হাজার ৫০০ শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ৫০ জনকে কৃতিত্বের সনদ ও উপহারসামগ্রী দেওয়া হবে।

জুলাই–আগস্টকে যারা কুক্ষিগত করার চেষ্টা করছে, তাদের উদ্দেশে যুবদল সভাপতি বলেন, আপনারা নিজেদের কণ্ঠকে সংযত করুন। কারণ, রাজনীতিতে সব সময় দুইয়ে-দুইয়ে চার হয় না। রাজনীতির মাঠ গরমের চেষ্টা করবেন না। যুবদল জনগণের পালস বুঝে কর্মসূচি পালনের চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল

আপডেট সময় ০২:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫