সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না : ডা. তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। চিকিৎসা যেন আর কারও জন্য বিলাসিতা না হয়।
রোববার (৩ আগস্ট) বিকেলে শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, প্রায় প্রতিটি জায়গায় চিকিৎসা ব্যবস্থায় আপনাদের বৈষম্য করা হয়। চিকিৎসা ব্যবস্থায় কীভাবে বৈষম্যের শিকার হচ্ছেন তা আমরা জানি। আমরা এমন জরুরি সেবা চালু করব, যাতে অ্যাম্বুলেন্সেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু হয়। আমরা চাই, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যতথ্য ডিজিটালি সংরক্ষিত থাকুক। এতে অপ্রয়োজনীয় পরীক্ষা কমবে, ভুল চিকিৎসার ঝুঁকি কমবে। আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব, যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে, আপনারা মানসম্মত চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাব।
তিনি বলেন, আমরা বিভিন্ন অঞ্চলের হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি না হয়। আমাদের অর্থনীতি কল্যাণমুখী অর্থনীতি হবে, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র কর্মসংস্থান না, যেখানে একটা চাকরি নিশ্চিত হবে। এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতনে খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না। এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে। ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো। যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয়।

তাসনিন জারা বলেন, আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। প্রত্যেক তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমরা দেশের প্রত্যেকটা জেলায় দেখে এসেছি, তরুণেরা কতখানি উচ্ছ্বাস, কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তারা ভাবছেন দেশের কথা। তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে। তারা দেশটা পরিবর্তন করবেন। কিন্তু বারবার আমরা শুনছি তরুণদেরকে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে। তরুণরা দেশ নিয়ে বোঝে না, তারা পরিবর্তন আনতে পারবে না। কিন্তু ঠাকুরগাঁয়ের লামিন যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, সিরাজগঞ্জের জুবাাইদা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে, যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে।

তিনি বলেন, তরুণদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না, তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে। তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আমরা এমন রাজনীতি করব যাতে করে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনের ভূমিকা রাখতে চান, যারা নির্বাচনে ভোট দিতে চান, তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আমরা এমন রাজনীতি করব যেখানে সব নাগরিকের অধিকার থাকবে, সমুন্নত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না : ডা. তাসনিম জারা

আপডেট সময় ০৬:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫