ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০

সুন্দরবনে বিশেষ অভিযানে ৫টি নৌকা সহ অবৈধ কাঁকড়া জব্দ

সুন্দরবন নলিয়ান স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ও মাছ ধরার অপরাধে ৫ টি নৌকা জব্দ করেছে। এ সময় ঐ সকল নৌকা হতে ২১০ কেজি অবৈধ কাঁকড়া সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গত সোমবার দিন ব্যাপি স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল নৌকা সহ কাঁকড়া জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

অপরদিকে একই দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জাবা নদীর মুড়ালীখাল এলাকা হতে ২ টি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় নৌকা হতে কাঁকড়া ধরার সরঞ্জামাদী উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুন্দরবনে বিশেষ অভিযানে ৫টি নৌকা সহ অবৈধ কাঁকড়া জব্দ

আপডেট সময় ১১:৩৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫