ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

ঘুষ কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন নেপালের মন্ত্রী

বড় ধরনের ঘুষ কেলেঙ্কারির মুখে নেপালের কেন্দ্রীয় সরকারের ফেডারেল ও সাধারণ প্রশাসন মন্ত্রী রাজকুমার গুপ্তা পদত্যাগ করেছেন। বিষয়টি মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে নিশ্চিত করেন তিনি।

গুপ্তার পদত্যাগের পেছনে রয়েছে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং। অডিও রেকর্ডিংয়ে তাকে কাস্কি জেলায় ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগে প্রভাব বিস্তার এবং ভূমি সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্তে অর্থের বিনিময়ে সুবিধা দেওয়ার কথা বলতে শোনা গেছে।

অডিও ক্লিপটি গত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ধারণ করা বলে মনে করা হচ্ছে। এতে পোখারার ভূমি সংক্রান্ত বিভিন্ন আলোচনা এবং ভূমি রাজস্ব অফিসে চাপ প্রয়োগ করার বিষয়ও উঠে এসেছে।

অডিওটি ফাঁস হওয়ার পর দেশজুড়ে জনগণ, বিরোধী দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের রক্ষা করার অভিযোগ তোলেন এবং মন্ত্রী গুপ্তার পদত্যাগ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পদত্যাগের আগে গুপ্তা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি’র সঙ্গে বৈঠক করেন এবং সেদিন সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠতেও অংশ নেন, যদিও তখন তার অপসারণের দাবিতে ব্যাপক চাপ চলছিল।

আরও অভিযোগ রয়েছে, গুপ্তা ভূমি রাজস্ব অফিসগুলোতে নিজের পছন্দের সিদ্ধান্ত বাস্তবায়নে চাপ দিয়েছেন এবং নির্দেশ না মানলে অন্য মন্ত্রণালয়ে বদলি করে দেওয়ার হুমকি দিয়েছেন।

সূত্র অনুসারে, কৌশলে পদত্যাগ করলেও গুপ্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং তদন্ত চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

ঘুষ কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন নেপালের মন্ত্রী

আপডেট সময় ০৬:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫