সংবাদ শিরোনাম ::
৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ

এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি :নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে। কোনো কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে, আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম। আমাদের আহ্বানে আপনারা যারা নেমেছিলেন। যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে। এই চাঁদাবাজদের অত্যাচার ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। ঢাকায় যে বীভৎস ঘটনা ঘটেছে, কীভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের দ্বন্দ্বের কারণে মেরে ফেলা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। জুলাই বিপ্লবের উদ্দেশ্য নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলায় যাব।
‎রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহীদ মিনার প্রাঙ্গণে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১৩তম দিনে মুষলধারায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে জুলাই পথসভায় তিনি এসব কথা বলেন।
‎এসময় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। বিগত সরকার সব অপকর্ম করেছে। তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।
‎নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার বা কোনো রাজনৈতিক দল নয়, পুলিশসহ রাষ্ট্রের সব বাহিনী যে জুলুম শুরু করেছিল, এই জুলুমের পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিলাম। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে, আমরা পুরানো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্য। বৈষম্যগুলো দূর করতে হবে। এই গণঅভ্যুত্থানের পরে আমরা যে সরকার পেয়েছি আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা।
তিনি আরও বলেন, ভারতীয় খুনি বাহিনী দিয়ে সীমান্ত চলমান হত্যাকাণ্ড বন্ধ না করলে প্রয়োজনে আমরা সীমান্ত লং মার্চ করব।
‎পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।
‎এসময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎এর আগে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে পিরোজপুরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে দেখা করেন। তাদের খোঁজখবর নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের

এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি :নাহিদ ইসলাম

আপডেট সময় ০৮:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫