সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

টেস্টে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন পান্ত

ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে আছেন ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি করেছেন। পঞ্চাশোর্ধ এই ইনিংস খেলার পথে বেশ কিছু কীর্তি গড়েছেন এই উইকেটকিপার ব্যাটার।

লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হন পান্ত। ৮ চার ও ২ ছক্কায় গড়া তার ১১২ বলে ৭৪ রানের ইনিংস।

এই দুটি ছক্কায় ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে জায়গা করে নেন পান্ত। এই রেকর্ডে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত। সাবেক অধিনায়ককে পান্ত ছুঁয়ে ফেললেন ৮০ ইনিংস খেলেই।
এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন সাবেক এই ওপেনার। তবে এই রেকর্ডটা ভেঙে দেওয়া পান্তের জন্য শুধু সময়ের ব্যাপার। কারণ এখনো অনেক ম্যাচ খেলার সুযোগ আছে তার সামনে।

তবে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা অবশ্য গড়েছেন পান্ত। এখানে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৫ টেস্টেই পান্তের ৩৬ ছক্কা হয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

টেস্টে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন পান্ত

আপডেট সময় ০৭:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫