সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে। আসন্ন এই আসরে যুক্ত হতে যাচ্ছে নতুন দল। ইতোমধ্যেই ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আবেদন করেছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। যেটির মালিকানায় থাকবে শায়ান্স গ্লোবালের নামের একটি প্রতিষ্ঠান।
বিপিএলে দল পেতে আজ সোমবার বিসিবিতে আবেদন পত্র জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ নেওয়ার আবেদন জানিয়েছে তারা।

এদিন শায়ান্স গ্রোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।’

এ ছাড়া গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে সায়ান’স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী

আপডেট সময় ০৫:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫