সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

রোনালদোর রেকর্ড ভাঙতে পারলেন না মেসি

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে দুর্দান্ত একটি ফ্রি-কিক থেকে গোল পেয়েছিলেন তিনি। তখনই আলাপটা উঠে যায়, তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনালদোর আরো একটি রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি?

পোর্তোর বিপক্ষে গোল করে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গিয়েছিলেন মেসি। আর একটি গোল করতে পারলেই চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান হয়ে যেতেন ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন তারকা।
ফিফা ক্লাব বিশ্বকাপে এবার রোনালদো নেই; কিন্তু একটি অর্জনে তিনি অন্য সবার চেয়ে অনন্য হয়ে আছেন। ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপে মোট ৭টি গোল করেছিলেন রোনালদো। মেসির সামনে সুযোগ ছিল রোনালদোকে পেছনে ফেলে এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ার।

কিন্তু, না কোনো কিছুই হলো না। গ্রুপ পর্বের একটি ম্যাচ পেয়েছিলেন মেসি। এরপর পেলেন নকআউটে রাউন্ড অব সিক্সটিনের একটি ম্যাচ। দুই ম্যাচ পেয়েও আর প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি। মূলত মেসির কোনো চেষ্টাই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।
পিএসজির বিপক্ষে আজকের ম্যাচে মেসি শেষের দিকে বেশ চেষ্টা করেছিলেন, অন্তত একটি গোল বের করার। বক্সের একেবারে সামনে থেকে একটি ফ্রি-কিক নিয়েছিলেন মেসি। গার্ডের দেয়াল ভেদ করে সেই শট আর পিএসজির জাল অবদি যায়নি। এরপর একটি দুর্দান্ত হেড নিয়েছিলেন, তার আগে একটি শটও নিয়েছিলেন; কিন্তু সবগুলোই শেষ পর্যন্ত পিএসজির জাল পর্যন্ত যায়নি। রোনালদোর রেকর্ড অক্ষুণ্নই থেকে গেলো আপাতত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রোনালদোর রেকর্ড ভাঙতে পারলেন না মেসি

আপডেট সময় ১১:০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫