সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

হকি বিশ্বকাপে রানার্সআপের গ্রুপে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলবে। আজ সুইজারল্যান্ডের লুজানে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ‘এফ’ গ্রুপে পড়েছে।
এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও কোরিয়া।

বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত বছর ডিসেম্বরে। ছয় মাস পেরিয়ে গেলেও এখনো অনুশীলন শুরু করতে পারেনি বাংলাদেশ। চলতি বছর ২৮ নভেম্বর-১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে বলেন, ‘২৭ জুলাই থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। আমাদের সঙ্গে একজন বিদেশি কোচ থাকবেন। তিনি তিন মাস দলকে কোচিং করাবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে সেটা নিশ্চিত হবে।’
ওমান দলে কাজ করা ডাচ কোচ অ্যাকম্যানের সঙ্গে হকি ফেডারেশন যোগাযোগ করছে। দুই পক্ষের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

বাংলাদেশ দল বিশ্বকাপ হকিতে জায়গা করে নিয়েছিল আশিকুজ্জামান ও মওদুদুর রহমান শুভ’র কোচিংয়ে। দুই জন দুই পর্বের টুর্নামেন্টে কোচিং করিয়েছেন। সাবেক জাতীয় খেলোয়াড় ও অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে উঠানো কোচ শুভ ড্র নিয়ে বলেন, ‘তিনটি দেশের হকিই বাংলাদেশের চেয়ে এগিয়ে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের শক্তির তারতম্য থাকবে। বাংলাদেশের প্রস্তুতি ভালো হলে অবশ্যই বিশ্বকাপে লড়াই করতে পারবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ দল চীনে যুব এশিয়া কাপ খেলতে যাচ্ছে আগামী পরশু দিন। এই উপলক্ষ্যে আজ ফটোসেশন হয়েছে দুই দলের। এই দু’টি দলই বিকেএসপি নির্ভর। পুরুষ দলের কোচ মওদুদুর রহমান শুভ ও নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু। দুই বিকেএসপির কোচের অধীনে প্রায় দুই মাস বিকেএসপিতে অনুশীলন হয়েছে। আসন্ন টুর্নামেন্ট নিয়ে পুরুষ দলের কোচ শুভর লক্ষ্য,‌ ‘আমাদের গ্রুপে স্বাগতিক চীন ও পাকিস্তান রয়েছে। তাই গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করে সেমিফাইনাল প্রথম লক্ষ্য।’

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ রানার্স আপ হয়েছিল ঢাকায়। বর্তমান অনূর্ধ্ব-১৮ দলে আন্তর্জাতিক হকি খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র ২ জনের। তারা অনূর্ধ্ব-২১ দলে ছিলেন। বাকি সকল খেলোয়াড়ই নতুন। অন্য দিকে বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-১৮ পর্যায়ে কখনো এশিয়া কাপে খেলেনি। এবার প্রথম আসরে যথাসম্ভব ভালো ফলাফল অর্জনের লক্ষ্য কোচ জাহিদ হোসেন রাজুর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হকি বিশ্বকাপে রানার্সআপের গ্রুপে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫