সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের সাবেক স্পিনারের মৃত্যু

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

মারা গেছেন ভারতের সাবেক ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
ভারতের এই সাবেক বাঁহাতি স্পিনার ৩৩টি টেস্ট এবং ১৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৭৯ সালে ভারতের হয়ে তার অভিষেক হয়। ১৯৮৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টেস্টে ১১৪টি এবং একদিনের ক্রিকেটে ২২টি উইকেট রয়েছে তার।

১৯৪৭ সালের ২২ ডিসেম্বর রাজকোটে জন্ম দোশীর। ৩২ বছর বয়সে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তার আন্তর্জাতিক অভিষেক হয়। সেই টেস্টে প্রথম ইনিংসেই ১০৩ রানে ৬ উইকেট নেন। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ত্ব মাত্র ৯ জন ভারতীয়র আছে। দোশী তাদের মধ্যে একজন। এরাপল্লি প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর, শ্রীনিবাসরাঘবন বেঙ্কটরাঘবন এবং বিষান সিংহ বেদির পর ভারতীয় ক্রিকেটের স্পিন আক্রমণের দায়িত্ব সামলেছেন দোশী।

প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি বাংলা এবং সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৮৯৮টি উইকেট রয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে। এক্স হ্যন্ডলে কুম্বলে লিখছেন, “দীলিপ ভাইয়ের মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর তার পরবিবার ও পরিজনদের শক্তি দিক।”

গত মাসে লন্ডনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উপস্থিত ছিলেন দোশী। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের সাবেক স্পিনারের মৃত্যু

আপডেট সময় ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫