সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

রেফারিকে হেনস্তা করলেই যেতে হবে জেলে!

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

রেফারিদের ওপর ক্রমবর্ধমান হামলার প্রতিবাদে মুখে কালো দাগ নিয়ে নামেন ইতালিয়ান এই ম্যাচ অফিসিয়াল
ফুটবল ম্যাচের প্রতিটি সিদ্ধান্ত ‍নিখুঁত রাখার পাশাপাশি খেলোয়াড়দের আচরণ সংযত রাখতে মুখ্য ভূমিকা পালন করেন রেফারিরা। অনেক সময় তাদের নিরাপত্তায়ও ব্যাঘাত ঘটে। মাঠে ও মাঠের বাইরেও খেলোয়াড়, কোচিং স্টাফ কিংবা দর্শকদের কাছ থেকেও অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার করেন ম্যাচ রেফারি। এমন পরিস্থিতি এড়ানো এবং রেফারিদের সুরক্ষিত রাখতে ইতালিতে কঠোর আইন হতে যাচ্ছে।
নতুন নিয়ম কার্যকর হলে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড দেওয়া হবে বলে উল্লেখ করেছে বিবিসি। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করে রেফারিকে আক্রমণ কিংবা হেনস্তার ঘটনায় ইতালিতে নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ডের আইন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের মতো ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তার লক্ষ্যে গত শুক্রবার দেশটির পেনাল কোডে সংশোধনী আনার কাজ শুরু হয়েছে।

বিদ্যমান দণ্ডবিধি পরিবর্তন হলে, রেফারিদের মৌখিক আক্রমণ, যেকোনো পর্যায়ের আঘাতে জড়িতদের কড়া শাস্তি প্রদানের সুযোগ তৈরি হবে। এ প্রসঙ্গে ইতালির জুনিয়র জাস্টিস মিনিস্টার আন্দ্রেয়া ওস্টেলারি বলেন, ‘খেলা মানেই হচ্ছে অনুগত ও (সুখ-দুঃখ) ভাগাভাগি করে নেওয়া। যারা এটি মানবে না তাদের সতর্ক করা হচ্ছে, আগামীকাল থেকে রেফারির প্রতি যেকোনো আগ্রাসী আচরণ অতিসত্বর শাস্তির আওতায় আসবে। এমনকি অভিযুক্তকে কারাগারেও পাঠানো হবে।’
হামলার শিকার রেফারি দিয়েগো আলফঞ্জেত্তিকে (ডানে) আমন্ত্রণ জানানো হয় ইতালিয়ান ক্লাব ডার্বির ম্যাচে
গত ডিসেম্বরে ইতালিয়ান সকার রেফারিজ অ্যাসোসিয়েশনের (আইএসআরএ) সঙ্গে আলোচনায় বসেছিল দেশটির সরকার। ওই মাসেই দেশটির ক্লাব প্রতিযোগিতার আসর সিরি–আ’র রেফারিরা নানা হেনস্তার শিকার হওয়ার বিষয় সামনে এনেছিলেন। অপর ম্যাচ অফিসিয়াল আক্রমণের শিকার হওয়ার প্রতিবাদে ম্যাচ চলাকালে মুখে (চোখের নিচে) কালো দাগ দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এক রেফারি।
এর আগে সিসিলিতে অনুষ্ঠিত যুব ফুটবলের একটি ম্যাচে ১৯ বছর বয়সী রেফারি দিয়েগো আলফঞ্জেত্তি হামলার শিকার হন। পরে তাকে মার্চে লাজিও ও রোমার মধ্যকার ম্যাচে আমন্ত্রণ জানানো হয়। একইসঙ্গে সেই ম্যাচের রেফারিরা সংহতি প্রকাশ করেন আলফঞ্জেত্তির প্রতি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রেফারিকে হেনস্তা করলেই যেতে হবে জেলে!

আপডেট সময় ০৪:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫