সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নতুন চক্রেও পুরাতন চিত্র, ব্যাট হাতে বিপদে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ। চলতি বছর এটি বাংলাদেশের ৩য় টেস্ট। তবু কিছুটা নতুনত্বের ঘ্রাণ লেগেই ছিল গল টেস্টে। কিন্তু সেটা ওই আবহ পর্যন্তই। টসে জিতে বাংলাদেশের ব্যাটিংটা হলো না যুতসই। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন প্রতিনিধি এনামুল বিজয়, সাদমান ইসলাম এবং মুমিনুল হক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের ১ম দিনের প্রথম সেশনের ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৬ রান। ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইনিংসের প্রথম ওভারেই ছিল একটা বাউন্ডারি। শুরুর বেশ কয়েক ওভার পর্যন্ত সেটাই প্রাপ্তি বলা চলে। এরপর শুরুতেই আউত হয়েছেন এনামুল হক বিজয়। ১০ বলে শূন্য রান করে ফেরেন তিনি। অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। এরপরের জুটি ছিল মুমিনুল হক এবং সাদমান ইসলামের। সেখানে বাংলাদেশ পেয়েছে ৩৪ রান।
দলীয় ৩৯ রানে অভিষিক্ত বোলার থারিন্দুর অফ স্টাম্পে করা বলের সুইংয়ে বিভ্রান্ত হন সাদমান। আরও একবার স্লিপে ক্যাচ। এর ঠিক ৮ বল পর মুমিনুলও ফেলেন স্লিপ অঞ্চলে ক্যাচ দিয়ে। এবারেও উইকেট শিকারী অভিষিক্ত থারিন্দু। ১৫তম ওভারের শেষ বলে সাদমানকে আউট করেন থারিন্দু রত্নায়েকে। মাঝে এক ওভার পর ১৭তম ওভারে প্রথম বলেই আবার পেলেন উইকেটের দেখা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন চক্রেও পুরাতন চিত্র, ব্যাট হাতে বিপদে বাংলাদেশ

আপডেট সময় ১২:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫