সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

গল টেস্টে নতুন পজিশনে দেখা যাবে শান্তকে!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করবেন কে? এখানে এনামুল হক বিজয়ের জায়গা মোটামুটি নিশ্চিত। বাকি ওপেনার কে হচ্ছেন? এ নিয়ে রয়েছে বেশ আলোচনা। গুঞ্জন আছে নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে ওপেনিংয়ে।
দেশ ছাড়ার আগে ওপেনিং নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম টেস্ট শুরুর আগের দিন আজ সোমবারও নিজের ব্যাটিং পজিশন নিয়ে স্পষ্ট করে কিছু জানালেন না শান্ত। গলে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বললেন, ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, সেটা কালকেই বলতে চাই। কারণ আমি চাই না প্রতিপক্ষ ধারণা পেয়ে যাক। মিরাজের শরীর এখনও খারাপ। ডেভেলপ করছে, ওর ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে নামতে পারব।’
গলের উইকেট স্পিনবান্ধব ফলে মূল চ্যালেঞ্জটা ব্যাটারদের জন্য। স্পিন সামলানো নিয়ে শান্ত বলেন, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গল টেস্টে নতুন পজিশনে দেখা যাবে শান্তকে!

আপডেট সময় ০৫:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫