সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ক্লাসেন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী দিনগুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ওপর বেশি গুরুত্ব দিতেই ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ডানহাতি এই ব্যাটার।

ক্লাসেন সিদ্ধান্তটি অনুমিতই ছিল। কেননা গেল এপ্রিলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল। এর আগ পর্যন্ত শুধু সাদা বলের ফরম্যাটে চুক্তিতে ছিলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। আর টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন ২০২৪ সালের জানুয়ারিতে।

এক বিবৃতিতে ক্লাসেন বলেন, ‘আজ আমার জন্য একটি দুঃখের দিন। কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আমার ও আমার পরিবারের জন্য কোনটা ভালো হবে, তা নিয়ে অনেক ভাবনা-চিন্তার পর এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্তে আমি পুরোপুরি শান্তিতে আছি।’

বর্তমানে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ক্লাসেন অনেক চাহিদা রয়েছে। চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সিয়াটল ওর্কাস দলের হয়ে খেলবেন তিনি এবং এরপর ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলবেন ম্যানচেস্টার অরিজিনালসের জার্সিতে।

২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ক্লাসেন। ভারতীয়দের বিপক্ষে ওই সিরিজেই টি-টোয়েন্টিতে অভিষেক হয় প্রোটিয়া ব্যাটারের। ক্লাসেনের প্রথম টেস্ট ম্যাচও ছিল ভারতের বিপক্ষে ২০১৯ সালে।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৬০ ওয়ানডেতে ২ হাজার ১৪১ রান করেছেন ক্লাসেন। ৫৮ টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ৪টি টেস্টে ১০৪ রান করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ক্লাসেন

আপডেট সময় ০৫:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫