সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আচমকা অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

আজ (সোমবার) দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার। এ সময় তিনি জানান, ২০২২ সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওডিআই ক্রিকেট শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ফরম্যাটের এই খেলাগুলো এখন তার জন্য আগের মতো সহজ নয় এবং আগের সেই শারীরিক সক্ষমতা ধরে রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। ২০১২ সালের আগস্টে অভিষেকের পর থেকে মোট ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৫০ ওভারের ফরম্যাটে দুটি বিশ্বকাপ জয়, চারটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরির কীর্তি নিয়ে অবসর নিলেন ম্যাক্সওয়েল।

৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই ফরম্যাটের পরবর্তী বড় টুর্নামেন্ট হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটিতে খেলে ফরম্যাটটি ছাড়তে পারেন অজি এই তারকা।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন স্টিভেন স্মিথ। এবার তার পথেই হাঁটলেন ম্যাক্সওয়েল। অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি, তবে আবার লাল বলের ক্রিকেটে তার দলে ফেরার সম্ভাবনা খুবই কম। এই ফরম্যাটে সর্বশেষ তিনি খেলেছেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে—প্রায় আট বছর আগে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আচমকা অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

আপডেট সময় ১২:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫