সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

দুই ম্যাচ খেলতে দেশে আসলেন হামজা চৌধুরী

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

জুন উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী পুনরায় বাংলাদেশে এসেছেন। আজ সকাল পৌনে এগারোটায় বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। এ সময় তার বাবা-মা’ও উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে রওনা হবেন হামজা। হামজার সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকরা বিমানবন্দরের সামনে অপেক্ষা করছেন। আজ হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা। জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন কালকের মতো ক্লোজড ডোর রেখেছে।

২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ খেলতে হামজা বাংলাদেশে এসেছিলেন। তখন তিনি সপরিবারে এসে সরাসরি সিলেটে গিয়েছিলেন। সিলেট বিমানবন্দরে সমর্থকদের ছিল উপচেপড়া ভিড়। বাফুফে হামজার অভ্যর্থনা ব্যবস্থা গোছালোভাবে করতে পারেনি। আজ ঢাকা বিমানবন্দরেও হামজাকে দেখতে সমর্থক আসলেও সেই সংখ্যাটা সিলেটের চেয়ে কমই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দুই ম্যাচ খেলতে দেশে আসলেন হামজা চৌধুরী

আপডেট সময় ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫