সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ইন্টার মায়ামিতে ইতিহাস গড়লেন মেসি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

গল্পটা বুঝি ফুরোচ্ছে না সহসাই। লিওনেল মেসিকে ফুটবলের স্ক্রিপ্ট থেকে ছুঁড়ে ফেলবেন এমন সাধ্য কার। চলতি মৌসুমে শুরুটা ভাল হয়নি ইন্টার মায়ামি এবং লিওনেল মেসির। তখনই বিভিন্ন তীর্যক মন্তব্য শোনা গিয়েছিল। কিন্তু বল পায়েই জবাব দিলেন আর্জেন্টাইন মহাতারকা। আগের ম্যাচে করেছিলেন জোড়া গোল। আজকের ম্যাচেও হলো তাই।
রোববার সকালে মেসি অবশ্য দুই অ্যাসিস্টও করেছেন। মেসির জোড়া গোল এবং জোড়া অ্যাসিস্টে কলম্বাসকে ৫-১ গোল উড়িয়ে দিয়েছে মায়ামি। আর এদিন রেকর্ডের পাতাতেও তুলেছেন নিজের নাম। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির এখন সর্বোচ্চ গোলদাতা মেসিইই।

ইন্টার মায়ামির হয়ে ২৯ গোল ছিল মেসিরই আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের। কলম্বাসের বিপক্ষে জোড়া গোল করে তাকে টপকে গেলেন মেসি। এই মুহূর্তে মায়ামির গোলাপি জার্সিতে মেসির গোল ৩১ টি।
কলম্বাসের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি লিড নেয় ১৩ মিনিটের মাথায়। মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন এই আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করে বসেন মেসি নিজেই।
নিজের সবচেয়ে পছন্দের গোল কোনটি জানালেন মেসি
২৪ মিনিটের নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর দারুণ এক চিপ করে গোল করেন এলএমটেন।

বিরতির পর ৫৮ মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। এরপর ৬৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।
এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টার মায়ামিতে ইতিহাস গড়লেন মেসি

আপডেট সময় ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫