ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ভারত আমাদের আন্ডারডগ মনে করে না: লিটন

২০১৫ সালে ভারতকে ঘরের মাঠে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ দল। ৭ বছর বাদে ফের ঢাকায় টিম ইন্ডিয়া। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে রোববার মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে অধিনায়ক হয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। এসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন জানালেন, ভারত এখন আর বাংলাদেশকে আন্ডারডগ মনে করে না।

শেরে-ই বাংলার প্রেস কনফারেন্স রুমে লিটন বললেন, ‘আমার মনে হয় তারা খুব ভালো দল। তারা এখন আর আমাদের আন্ডারডগ মনে করে না। আমরা এটা নিয়ে অনেক রোমাঞ্চিত। কারণ ভারত ভালো দল। আমরা সবাই জানি যদি ভালো ক্রিকেট খেলি এখানে তাহলে সম্মান বা সবকিছুই পাওয়া যাবে, এটাই মূল বিষয়।’

এ নিয়ে লিটন জানালেন, ‘ওদের ব্যাটিং লাইন আপটা ভালো। শুধু কোহলি না, রোহিত-ধাওয়ান, রাহুল যারা আছে। তবে আমরা আত্মবিশ্বাসী আমাদের বোলারদের নিয়ে। আমরা চাইছি ভালো কিছু করতে।’

রোববার ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ভারত আমাদের আন্ডারডগ মনে করে না: লিটন

আপডেট সময় ০৬:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২