সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নওগাঁয় মিডিয়া কাপ ফুটবল মাঠে প্রিন্টের আধিপত্য, হার ইলেক্ট্রনিক মিডিয়ার

নওগাঁয় অনুষ্ঠিত মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশ তাদের দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে ইলেক্ট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে পরাজিত করেছে। বুধবার (২৮ মে) বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে প্রিন্ট মিডিয়া একাদশ। প্রথমার্ধেই একের পর এক আক্রমণে তারা প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে তিনটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ইলেক্ট্রনিক মিডিয়া একাদশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং একটি গোলের মাধ্যমে ব্যবধান কমায়। তবে খেলা শেষ হওয়ার আগে উভয় দল আরও একটি করে গোল করলে ম্যাচটি শেষ হয় ৪-২ ব্যবধানে প্রিন্ট মিডিয়া একাদশের জয়ে।
মিডিয়া কাপ প্রীতি ম্যাচটি জেলার চারটি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।

নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটি। খেলাটি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা বিজয়ী ও দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হকসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর আহ্বায়ক ও জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রতিযোগিতা নয়, বরং সাংবাদিকদের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা। একসঙ্গে খেলা এবং সন্ধ্যায় একসঙ্গে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ—এটাই আমাদের বিজয়।

প্রেস ক্লাব মিলনায়তনে খেলা শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের। এতে চারটি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন এবং সবাই মিলে উপভোগ করেন মিলনমেলার এই মুহূর্ত।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় মিডিয়া কাপ ফুটবল মাঠে প্রিন্টের আধিপত্য, হার ইলেক্ট্রনিক মিডিয়ার

আপডেট সময় ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫