ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল  আত্রাইয়ে এবারে ঈদ বাজারে বাজেটের চেয়ে দাম বেশি পছন্দের পোশাকের সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২ শবে কদর লাভের সহজ ৫ উপায়

সেনেগালে সংসদের ভেতর হাতাহাতিতে জড়ালেন এমপিরা

আফ্রিকার দেশ সেনেগালের সংসদের ভেতর হাতাহাতিতে জড়িয়েছিলেন দেশটির সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাজেট উত্থাপন চলার সময় এক নারী এমপিকে চড় মারেন অপর এক এমপি। এ নিয়ে মারামারিতে জড়ান বেশ কয়েকজন। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা এক নারী এমপিকে হেটে এসে অপর এক পুরুষ এমপি চড় মেরেছেন। এ ঘটনায় হতভম্ব ওই নারী তার আসন ছেড়ে বের হয়ে পুরুষ এমপিকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। এরপর আরও কয়েকজন এসে মারামারিতে যোগ দেন। একে অপরকে কিল ঘুষি মারেন।

জার্মান বার্তাসংস্থা ডয়েচ ভেলে এক প্রতিবেদনে শুক্রবার জানিয়েছে, এ ঘটনার সময় সংসদে বাজেট উত্থাপন চলছিল। ওই সময় বিরোধী দলীয় এমপি মাসাতা সাম্ব সরকার দলীয় এমপি নাদিয়ে নাবরির গালে চড় মারেন। নাবরি এতে ক্ষিপ্ত হয়ে সাম্বের দিকে চেয়ার ছুড়ে মারেন। এরমধ্যে আরেকজন এমপি ওই নারী এমপিকে মাটিতে ফেলে দেন। এ ঘটনায় ওই অধিবেশন স্থগিত করা হয়।

সেনেগালে নারীর ওপর সহিংসতা বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন চলছে। এরমধ্যেই দেশটির সংসদের ভেতর একজন নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

চলতি বছরের জুলাইয়ে সেনেগালে অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন। এতে আবারও ক্ষমতায় আসে বেনো বক ইয়াকার (বিবিওয়াই) জোট। তারা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সমর্থ হলেও সংসদে তাদের অবস্থান দুর্বল হয়ে যায়। এরপর দেশটির বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে উত্তেজনা চলছে। প্রেসিডেন্ট ম্যাকি শাল ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ ভয় থেকে অনেকে ক্ষমতাসীন দলের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন বলে জানিয়েছে ডয়েচ ভেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা

সেনেগালে সংসদের ভেতর হাতাহাতিতে জড়ালেন এমপিরা

আপডেট সময় ০২:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২