সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

চালকের হার্ট অ্যাটাক, একের পর এক গাড়িতে বাসের ধাক্কা

স্বাভাবিকভাবে চলছিল বাস, কিন্তু হঠাৎ শুরু হলো তাণ্ডব। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারা শুরু করল বাসটি। বাইরের যখন এই অবস্থা তখন বাসের ভেতরে চলছে আরেক ঘটনা। বাস চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হয় চালকের। স্টিয়ারিং-এর ওপর ঢলে পড়েন তিনি। 

এ ঘটনায় এক পথচারীর মৃত্যুও হয়েছে। আহত হন একাধিক। আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের মরদেহ। চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে- সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং রিকশা। হঠাৎ পেছন থেকে একটি বাস সেগুলোকে ধাক্কা দেওয়া শুরু করে। বাসটিও পরে উল্টে যায়।

পুলিশ জানিয়েছে, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামে এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছিলেন। সেদিন বাস চালাতে চালাতে তার হার্ট অ্যাটাক হয়। তবে বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

চালকের হার্ট অ্যাটাক, একের পর এক গাড়িতে বাসের ধাক্কা

আপডেট সময় ১২:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২