সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সাংবাদিকদেরকে আবার একহাত নিলেন ডি ভিলিয়ার্স

দারুণ লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের নায়ক হন বিরাট কোহলি। আর এমন পারফরম্যান্সের পর এবার সাবেক সতীর্থ কোহলির পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডি ভিলিয়ার্স।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স সরাসরি সাংবাদিক ও প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা করেন, যারা আগে কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে সুনীল গাভাস্কার ও বীরেন্দর শেবাগের সমালোচনার দিকে ইঙ্গিত করেন তিনি। শেবাগ একবার কোহলির ধীরগতির সেঞ্চুরি নিয়ে মন্তব্য করে বলেছিলেন, হাফসেঞ্চুরির পর গতি বাড়ানো উচিত ছিল। গাভাস্কারও একাধিকবার কোহলির রান করার পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

ডি ভিলিয়ার্স বলেন, ‘বিরাট সব সময় থাকে। ও হচ্ছে বেঙ্গালুরুর সেফটি নেট। যখন ও থাকে, ভয় পাওয়ার কিছু নেই— এই হল গল্প। কিছুই বদলায়নি। আর মিডিয়ার সবাইকে একটা কথা বলতে চাই—আমি কিছু ভুলিনি। আমার স্মৃতি অনেকটা হাতির মতো। আমার সাংবাদিক বন্ধুদের আমি ভালোবাসি, কিন্তু মনে রাখবেন, আপনারা বলেছিলেন বিরাট ধীরে খেলে, ঠিক তো? গতকাল তো প্রায় ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এখন সেটা হজম করুন।’

এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন কোহলি। ১১ ইনিংসে করেছেন ৫০৫ রান, স্ট্রাইক রেট ১৪৩.৪৭। আটবার আইপিএলের এক আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি, যা একটি রেকর্ড। সাতটি ফিফটি করেছেন, যা তার ক্যারিয়ারের তৃতীয় সেরা আইপিএল মৌসুম (২০১৬-তে ১১ বার, ২০২৩-এ ৮ বার)। এখন তিনি অরেঞ্জ ক্যাপ তালিকার শীর্ষে, তার ঠিক পেছনেই গুজরাটের সাই সুদর্শন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদেরকে আবার একহাত নিলেন ডি ভিলিয়ার্স

আপডেট সময় ০২:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫