ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

রাঙামাটি পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আহমদ বিলাল খান
  • আপডেট সময় ০৬:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৬৯৬ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে “নতুন দিনের নতুন আনন্দে উচ্ছাসিত হোক বাঙালির প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যােগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পিসিসিপি’র জেলা কার্যালয় কাঠালতলী এলাকা হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার পরে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে  নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পিসিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গিয়াস উদ্দিন রানা, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক মহিবুল্লাহ্ নুহাশ, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাজেদা বেগম, সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী, মোহনা আক্তার, পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পিসিসিপি’র বক্তারা বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোনো সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের বৈশাখের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না।

বক্তারা আরো বলেন, “নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে- অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সুস্থতার লালন করা।”

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ দিন বাঙালি জাতিসত্তার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে দেশব্যাপী সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

রাঙামাটি পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫