ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন না মঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বেলা পৌনে ১২ টার দিকে তাকে রাজবাড়ী সদর আমলী আদালতে তোলা হলে তার আইজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে প্রিজনভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ভুয়া ভুয়া স্লোগান দেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন রাজিব মোল্লা নামে এক শিক্ষার্থী। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় রোববার রাতে তাকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক বলেন, রাজিব মোল্লার দায়ের করা মামলায় হুকুমের আসামি কাজী কেরামত আলী। তার নির্দেশে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। তাকে গ্রেফতার করে আজ আদালতে তোলা হলে তার আইজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন না মঞ্জুর

আপডেট সময় ০৩:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫