ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন

নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী এ.কে.এম ফজলে রাব্বি বকু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ের বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি শাহেদুজ্জামান সুইট।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ ও নওগাঁ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বি।
মৃত্যুকালে তিনি চার মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

প্রয়াত ফজলে রাব্বির ব্যক্তিগত সহকারি সুইট বলেন, প্রয়াতের প্রথম জানাজা রাত সাড়ে ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শুক্রবার বাদ জুমা নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এবং তৃতীয় জানাজা তার গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী থানার হালালিয়া ছাতনী গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাবেক এই আইনজীবীর মৃত্যুতে জেলা বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।

নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এইচ.এম জাহাঙ্গীর আলম শোক প্রকাশ করে বলেন, আগামী রোববার আদালতের কার্যক্রম শুরু হলেও বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একদিনের কর্মবিরতি পালন করা হবে।

১৯৩৮ সালের ১ অক্টোবরে আদমদিঘীতে জন্মগ্রহণকারী ফজলে রাব্বি ২০১৭ ও ২০২২ সালে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন

আপডেট সময় ১১:৩৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫