একঝাঁক কোমলমতি কুরআনের পাখিদের নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
গত শনিবার (২২ মার্চ) ২১ রমজান নগরীর খুলশী এলাকা নূরিয়া মাদ্রাসা গলি লেকভ্যালীর ৪ নম্বর রোডে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বিভাগীয় অফিসে ১০০ জন সুবিধাবঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে এই ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা শাখার কার্যনির্বাহী সদস্য জহির উদ্দিন বাবলুর সঞ্চালনায় শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আমাদের নতুন সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোচীফ কামাল পারভেজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসান আল মামুন,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,(বিএমইউজে) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন,আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা নুরুল আফসার তৌহিদ,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার
সহ-সম্পাদক বেলাল আহমেদ,এ পি পি অতিরিক্ত জেলা
দায়রা জজ আদালত আবু বক্কর সিদ্দিক,চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন কবির রাব্বি,সহ-সভাপতি রুমেন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রানা,সাংগঠনিক সম্পাদক,মুরাদ হোসেন বিপ্লব,সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোহেল,অর্থ সম্পাদক মাসুদ,প্রচার সম্পাদক শাহীন,সহ-প্রচার সম্পাদক রাজু শেখ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনির হোসেন,কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটন ও নির্বাহী সদস্য ফরহাদ ও রাজীব।
এই সময় সাংবাদিক কামাল পারভেজ বলেন, আজ মহান এই পেশায় সাংবাদিকদের মধ্যে ঐক্যের বড়ই অভাব। এটার অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে ঐক্যের প্রাচীর নির্মাণ করতে হবে। আজ প্রতিটি জেলায়, অঞ্চলে, রাজধানীতে সাংবাদিকরা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। প্রতিবাদ জানিয়ে থেমে থাকলে হবে না। প্রয়োজনে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ জানাতে হবে। তাই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমইউজে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কালের প্রতিচ্ছবির প্রকাশক ও সম্পাদক হাসান আল মামুন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল আফসার তৌহিদ,সহ-সম্পাদক বেলাল আহমেদ, অতিরিক্ত জেলাও দায়রা জজ আদালত এর এ পি পি আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক হুমায়ন কবির রাব্বি, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব,কার্যনির্বাহী সদস্য নাছির উদ্দিন লিটন,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মুবিন,চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান উল্লাহ সমরকন্দী সহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক শফিকুল ইসলাম,গিয়াস উদ্দিন লিটন,শামসুল আলম রানা, অন্তর মোঃ রুবেল,বিপ্লব,সাংবাদিক নূরনবী,হেলাল
কার্তিক সহ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুরীয়া মাদ্রাসা কমপ্লেক্স’র শিক্ষক ক্বারী মওলানা হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে উক্ত মাদ্রাসার ১০০জন শিক্ষার্থী আয়োজিত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে।
নিজস্ব প্রতিবেদক: 



















