সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নেত্রকোনায় কবিরাজি চিকিৎসার কথা বলে ১৬ বছর বয়সের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ আব্দুল হামিদকে (৬৭) গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নে রামপুর গ্রামে। নেত্রকোনা সদরে পৌরশহরের সার্কিট হাউজ মোড়ে তার ভেষজ চিকিৎসা সেবার দোকান রয়েছে।

১৭ মার্চ, সোমবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নেওয়াজ নগর এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান এনতথ্য জানান।

তিনি জানান, পৌর শহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে তার সাথে নিয়ে যান। বিভিন্ন প্রলোভনে গত ১০ মার্চ বেলা আনুমানিক ১১টার দিকে জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশে জনৈক জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানান। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর মা জানতে পারে এর আগে কবিরাজ আব্দুল হামিদ চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই স্থানে একাধিকবার ধর্ষণ করেছে এই প্রতিবন্ধী কিশোরীকে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত কবিরাজ হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনায় নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হবে।

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক
জেলা প্রতিনিধি, নেত্রকোনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় ০৪:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫