ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে রূপালী ব্যাংকের উঠান বৈঠক

বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতে পাঁচশ প্রবাসীর পরিবার নিয়ে উঠান বৈঠক করেছে রূপালী ব্যাংকের যশোর এস এম আর রোড শাখা। এ সময় বৈঠকে বিদেশ গমনেচ্ছু শতাধিক যুবক অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বৈঠকে উপস্থিত প্রবাসীদের পরিবারের সদস্যদের ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে রেমিট্যান্স গ্রহণের আহ্বান জানান ব্যাংক কর্মকর্তারা। তারা হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর ক্ষতিকর দিক তুলে ধরেন।

ব্যাংক কর্মকর্তারা বলেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যায়। তারা সরকারের দেওয়া এই প্রণোদনা সুবিধা গ্রহণের আহ্বান জানান।

রূপালী ব্যাংকের এস এম আর রোড শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক হেমন্ত কুমার দাশ।

অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক উপ-মহাব্যবস্থাপক রোকনুজ্জামান ও কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে রূপালী ব্যাংকের উঠান বৈঠক

আপডেট সময় ০৬:৩৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২